শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ,অধ্যক্ষের অপসারণ’র দাবীতে মানববন্ধন

নলছিটিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ,অধ্যক্ষের অপসারণ’র দাবীতে মানববন্ধন

আমির হোসেন, ঝালকা‌ঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি নলছিটি উপজেলার জেড এ ভুট্টো ডিগ্রি কলেজে ঘুষ বানিজ্যের মাধ্যমে চারজন ল্যাব সহকারী নিয়োগের অভিযোগ এনে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় স্থানীয় মোল্লাহাট চৌমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন, কলেজটির সাবেক অধ্যক্ষ রুস্তম আলী হাওলাদার, মোল্লার হাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মারুফ রহমান, সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার, ব্যবসায়ী শাহাজাহান প্রমুখ ।

বক্তারা বলেন, কলেজে অর্থের বিনিময়ে চারজন ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়। আমরা এই ল্যাব সহকারী নিয়োগ বাতিল ও অধ্যক্ষের অপসারণের দাবি করছি।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী হাওলাদার নিজেকে নির্দোষ দাবীকরে বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভি‌ত্তিহীন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD