শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষের ঢল

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষের ঢল

ইব্রাহিম খলিল শিমুল
নোয়াখালী জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বিএনপির বিভিন্ন কটূক্তির প্রতিবাদে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে সুবর্ণচর উপজেলা মুক্তিযোদ্ধা চত্ত্বরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মালেক উকিলের সুযোগ্য সন্তান বাহাউদ্দিন খেলন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট প্রমূখ।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীদের মিছিল দেখে এমপি একরামুল করিম চৌধুরী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগের দুর্দিনে আমি এসে ছিলাম। সুবর্ণচরে ৫১ হাজার একর খাস জমি ছিল। আমি এক একর জায়গাও দখল করিনি। বিএনপির নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, তোমরা এখন স্লোগান দাও ৭৫ এর হাঁতিয়ার গর্জে উঠো আরেকবার। আমরা বলি ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার। আপনারা যে খাসেরহাট বক্তব্য দিছেন লোক উঠাইছেন সেখানের লোকগুলো আমাদের দলের মধ্যে এক ছাগল আছে সে বয়ার চর থেকে পাঠাইছে। প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির লোকজন কটূক্তি করলে আমি আর সুবর্ণচরের লোকজন ঘরে বসে থাকতে পারি না। আপনারা আমার নেত্রীর জন্য এবং আমার জন্য দোয়া করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD