শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় নিবার্চন অফিসের চুরি যাওয়া ইভিএম মেশিনের ৩০ টি মনিটর উদ্ধার,অফিস সহকারী মোঃ আলীসহ গ্রেফতার -৪

কসবায় নিবার্চন অফিসের চুরি যাওয়া ইভিএম মেশিনের ৩০ টি মনিটর উদ্ধার,অফিস সহকারী মোঃ আলীসহ গ্রেফতার -৪

আবুল খায়ের স্বপন।।

কসবায় নিবার্চন অফিসের চুরি যাওয়া ৩৯টি ইভিএম মেশিনের মধ্যে ৩০ টি উদ্ধার করেছে পুলিশ। অফিস সহকারী মোহাম্মদ আলীসহ ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যেমে আজ বুধবার(২৮ সেপ্টেম্বর) জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা উপজেলা নিবার্চন অফিসের অফিস সহকারী এই চুরির সাথে জড়িত থাকার পুরো কসবায় তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলা নিবার্চন অফিসার জাসিদুল ইসলাম স্বাক্ষরিত এবং থানায় দায়েরকৃত মামলায় জানাযায় গত ২১ জুলাই নিবার্চন অফিসের তত্ত্বাবধানে থাকা বাংলাদেশ নিবার্চন কমিশনের ইভিএম মেশিনের ৩৯ টি ওয়াল্টন মনিটর,১০টি মনিট ব্যাটারী ও ১০ কন্টোল ইউনিট ব্যাটারি চুরি হয়। এসকল মালামালগুলো উপজেলা নিবার্চন কমিশনের তত্বাবধানে পুলিশী পাহারায় উপজেলা পরিষদ ক্যাম্পাসের অভ্যন্তরে জেলা পরিষদ মিলনায়তনে সংরক্ষিত ছিল। নিবার্চন অফিসার জানান কসবা উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নিবার্চন কমিশন থেকে প্রেরিত ৬৭৫টিইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখা হয়। গত ২১জুলাই রাতে থানা পুলিশের পাহারারত অবস্থায় পুলিশের চোখ ফাকিঁ দিয়ে মিলনায়তনের পশ্চিম পাশে দিয়ে দরজা খুলে এসকল মালামাল নিয়ে যায়। এব্যপারে থানায় মামলায় করলে পুলিশ গোপন সংবাদেরভিত্তিতে পৌর এলাকার এম এফ কম্পিউটার সেন্টারে অভিযান চালিয়ে আসামী মাহফুজুর রহমানের হেফাজত থেকে ১৭টি ওয়ালন্টন মনিটর, ২টি মনিটরের বিটারি ও ২ টি কন্টোল
ইউনিটের বেটারি উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর তথ্য মতে উদ্ধারকৃত মনিটর সরবরাহকারি পিয়াস উদ্দিন শিমুলকে গ্রেফতার করা হয়। শিমুলের তথ্য মতে মাসুদ ও উপজেলা নিবার্চন অফিসের অফিস সহকারি মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। কসবা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মহিউদ্দিন জানান ,নিবার্চন অফিসের অবষ্টিট চুরি হওয়া মালামাল উদ্ধার তৎপরাতা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD