শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে ৬ শ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীতে ৬ শ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, একই গ্রামের সাখাওয়াত হোসেন রিয়াজ (২২) ও মো.আনোয়ার হোসেন রুবেল (২৮)।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডডেৃর পূর্ব অম্বরনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব অম্বরনগর গ্রামের শাহজাহানের চা-দোকান এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪জন মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টাকালে শাহজাহানের চা-দোকানের ভিতর হইতে সাখাওয়াত হোসেন রিয়াজ (২২) ও মো. আনোয়ার হোসেন রুবেল (২৮) গ্রেফতার করা হয়। ওই সময় ২মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়।

ওসি আরো জানায়, আটককৃত ইয়াবার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD