শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

নলছিটিতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

জীবনকে আরও সহজ,সমৃদ্ধ এবং স্মার্ট করে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাধনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে সারাদেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতেও একদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৯ নভেম্বর) সকাল দশটায় উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদিক্ষন শেষে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, সরকারী ,বে-সরকারী প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।

অতঃপর নলছিটি চায়না মাঠে অবস্থিত মেলা প্রাঙ্গনের সভামঞ্চে এক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ।

এরপর স্থানিয় শল্পিদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, এক দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে ডিজিটাল সেবা প্রদানের অভিও,ভিডিও ক্লিপ প্রদর্শন, অতিথিদের মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD