শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

কসবায় ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকা থেকে আজ শুক্রবার ভোরেএকটি পিকআপ ভর্তি ৫৫ কেজি গাঁজাসহ সুজাত মিয়া(৩০) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া সুজাত মিয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। তাকে আজ শুক্রবারদুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতেপাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোরেএকটি পিকআপ (ঢাকা মেট্রো- ন-১৯-১৭৯২) দিয়ে গাজাঁপাচার করছে। গোপন সূত্রে খবর পেয়ে কসবা থানা পুলিশ চাপিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই পিক আপসহ মাদক কারবারী সুজাতকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানারএ.এস.আই মাসুদ পারভেজ বাদী হয়ে সুজাতের বিরুদ্ধে মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পিকআপ দিয়ে মাদক পাচার করার সময় পুলিশ অভিযান চালিয়ে পিকআপে থাকা ৫৫ কেজি গাঁজাসহ সুজাত মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায়থানায় মামলা হয়েছে। তাকে আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়াজুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD