শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ

সুবর্ণচরে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ

ইব্রাহিম খলিল শিমুল
নোয়াখালী জেলা প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ‘বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ এ শ্লোগানে নোয়াখালী সুবর্ণচরে চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-বি (এএফ) প্রকল্পভুক্ত এলাকায় ভূমিহীনদের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে পূর্বচরবাটা ইউনিয়নের যোবায়ের বাজার এলাকায় দক্ষিণ চর মজিদ ও উড়িরচর মৌজার ভূমিহীন পরিবারের মাঝে এ বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ করা হয়।

খতিয়ান বিতরণ অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সিডিএসপি’র প্রকল্প পরিচালক দেওয়ান মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডিএসপি’র ভূমি বন্দোবস্ত উপদেষ্টা মো. রেজাউল করিম।

এসময় অনুষ্ঠানে বিশেষণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, সিডিএসপি’র প্রজেক্ট সমন্বয়কারী পরিচালক সাঈদ আহমদ, ইফাদ ইমপ্লিমেন্টেশন সাপোর্ট মিশনের টিম লিডার মিজ মারিয়াল জিমারম্যান, নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব হ্যারি মরেল ও সিনিয়র পলিসি এডভাইজার মিজ মুশফিকা সাতিয়ার, উইমেন ল্যান্ড রাইটস ইনিশিয়েটিভ এর মিজ এলিজাবেথ গার্নারসহ উন্নয়ন সহযোগী ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ( IFAD) ও প্রকল্প এলাকা সফররত রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাস এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে ভূমিহীনগণ অতিথিদের হাত থেকে খতিয়ান গ্রহণ করার সময় স্বামী ও স্ত্রী উভয়েই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন যে, ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির খতিয়ান বিতরণ এই সরকারের একটি অন্যতম প্রধান অগ্রাধিকার কর্মসূচি। এ বিষয়ে তিনি আরো বলেন, ভূমিহীনদেরকে বন্দোবস্ত প্রাপ্ত প্রতিখণ্ড খাস জমি যথাযথভাবে ব্যবহার ও চাষাবাদ করে সর্বোচ্চ ফসল উৎপাদনের মাধ্যমে নিজ পরিবার ও দেশকে স্বনির্ভর করার আহ্বান জানান। এবং সিডিএসপি নোয়াখালীর প্রত্যন্ত চর এলাকায় ভূমিহীনদের মাঝে কৃষি খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে এমন বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD