শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মানববন্ধন ও অনিদিষ্ট কালের জন্য কর্ম বিরতি

কসবায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মানববন্ধন ও অনিদিষ্ট কালের জন্য কর্ম বিরতি

ব্রাহ্মণবাড়িয়া কসবায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আজ
বুধবার দলিল রেজিষ্ট্র না করে অনিদিষ্ট কালের জন্য কর্ম বিরতি পালন শুরু করেছে রেজিস্ট্রিশেন পরিবারের সদস্যরা। দলিল রেজিস্ট্রি না হওয়ায় জমির ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি পোহাতে হয়েছে। দলিল রেজিস্ট্রি না করেই ফিরে যেতে হয়েছে তাদের কে। চাপাইনবাবগঞ্জেরশিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রারকে দায়িত্ব চলাকালীন সময়ে শারিরীক মারধোর ও লঞ্ছিত করার প্রতিবাদে এ কর্ম বিরতি হয়েছে। একই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে আজ বুধবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, নকল নবিশ ও দলিল লিখকরা অংশ নিয়েছে। সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে,চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো.ইউসুফ আলীকে গত মঙ্গলবার বিকালে তাঁর এজলাশ কক্ষে সরকারি দায়িত্ব পালনকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হায়াত শারীরিক ভাবে লাঞ্ছিত ও মোবাইল ফোন ছিনিয়ে নে।পরে তাঁর নির্দেশে দুষ্কৃতিকারীরা পরিকল্পিত ভাবে হকি স্টিক ওদেশীয় অস্র দিয়ে মারধোর করে। এতে গুরুতর আহত হয় সাব-রেজিস্ট্রার মো, ইউসুফ আলী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন ও বাংলাদেশ দলিল লিখক সমিতি তীব্র নিন্দাজানায়। তারই সাথে আজ বুধবার থেকে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে। কসবা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুপুর ১২টার পর থেকে দলিল রেজিষ্ট্রি বন্ধ করে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা। এ কারনে জমির ক্রেতা ও বিক্রেতারা দলিল রেজিষ্ট্রি নাকরেই ফিরে যেতে হয়েছে। দলিল রেজিষ্ট্রি করতে আসা মো. বাছিরমিয়া বলেন, কর্ম বিরতির কারনে দলিল রেজিষ্ট্রি না করে ফিরে যেতেহয়েছে। এ দিকে সাব-রেজিস্ট্রিারকে মারধোরও লাঞ্ছিত করার প্রতিবাদে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবীতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে প্রায় ৩০ মিনিট ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কসবা দলিল লিখক সমিতির সভাপতি মো. ফরিদ মিয়া বলেন, সাব-রেজিস্ট্রার তাঁর দায়িত্ব পালন কালে শারিরীক ভাবে মারধোর ও লাঞ্ছিত হওয়ায় তীব্র নিন্দা জানাচ্ছি। পাশা-পাশি ঘটনার সাথে
জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি। তাছাড়াও রেজিষ্ট্রেশন পরিবারের কর্ম বিরতির সাথে একমত পোষন করছি। কসবা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাব-রেজিস্ট্রার রায়হান মিয়া বলেন, শিবগঞ্জে সাব-রেজিস্ট্রার এজলাশ কক্ষে মারধোরের শিকার হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার প্রতিবাদে সারাদেশে কর্মবিরতি পালন চলছে এবং মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মবিরতির কারনে দলিল রেজিষ্ট্রি করা হচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD