শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবার জনপ্রিয় শিক্ষক আবু ইউসুফ ভূইয়ার ইন্তেকাল

কসবার জনপ্রিয় শিক্ষক আবু ইউসুফ ভূইয়ার ইন্তেকাল

বাকের সরকার বাবর।।

বরেণ্য শিক্ষক কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, শিক্ষক নেতা ও বহুগুণের অধিকারী মো: আবু ইউসুফ ভুইয়া (৫৬) ম্যাসিভ হার্ট এ্যাটাকে ইন্তেকাল করেছেন। ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর সিডি প্যাথ হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধ পিতা, তিন ছেলে, স্ত্রী, ভাই, বোন, আত্মীয় স্বজন ও বহু গ্রণগ্রাহী রেখে গেছেন।

কুমিল্লা সিডি প্যাথ হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক তৃপ্তিষ চন্দ্র ঘোষ জানান, হার্ট এট্যাকের পর চিকিৎসাধীন অবস্থায় তিনি পুনরায় হার্ট এট্যাকে আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে, জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুর খবরে কুমিল্লা সিডি প্যাথ হসপিটালে ভিড় করেন পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীরা। আবু ইউসুফ ভূইয়া পরিবার নিয়ে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় নিজ ফ্ল্যাটে এবং গ্রামের বাড়ি কসবার আকছিনা গ্রামে বসবাস করতেন। তিনি কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যাণ সমিতির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সদস্য ছিলেন।

মানুষ গড়ার কারীগর আবু ইউসুফ ভইয়া ছিলেন, কসবা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বর্তমান সভাপতি, কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক, কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য, বাংলাদেশ স্কাউটস কসবা উপজেলার বর্তমান সহ-সভাপতি ও সাবেক সহকারি কমিশনার এবং কমিশনার, কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাবেক সদস্য সচিব, পানিয়ারূপ উচ্চ বিদ্যালযয়ের সাবেক দুইবার নির্বাচিত অভিভাবক সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি আকছিনা মাইলস্টোন প্রি ক্যাডেট স্কুল, সভাপতি আকছিনা- কুল্লাবাড়ী মডার্ণ হাই স্কুল, প্রধান শিক্ষক কসবা পৌর উচ্চ বিদ্যালয় এবং উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক।

আকছিনা নিজ গ্রামের জানাযা বাদ জোহর নিজ অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD