শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় পৃথক অভিযানে তিন মাদক কারবারী গ্রেপ্তার গাঁজা ও মদ জব্দ, থানায় মামলা

কসবায় পৃথক অভিযানে তিন মাদক কারবারী গ্রেপ্তার গাঁজা ও মদ জব্দ, থানায় মামলা

আবুল খায়ের স্বপন।।

কসবায় গত বুধবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও ১২ বোতল মদ জব্দ করেছে।এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কালতা গ্রামের আবদুর রহিমের ছেলে রমজান মিয়া (২৮), একই ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রনি ভূইয়া (২৭), গঙ্গানগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আলিফ মিয়া(২১)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছেন। পুলিশ জানায়, গত বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহা সড়কের কসবা উপজেলার কুটি চৌমহনী বাসটার্মিনাল এলাকায় সিএনজি চালিত একটি অটোরিক্সা তল্লাসী চালিয়ে রমজান মিয়া(২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তাঁর কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে রনি ভূইয়া ও আলিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় পৃথক দুটিমামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতেপাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD