শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে ইউএনও র মতবিনিময়

কসবায় উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে ইউএনও র মতবিনিময়

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ রোববার বিকেলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান উপজেলার বিভিন্ন উন্নয়ন ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। কসবা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় স্থানীয় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.আবদুল হান্নান,সাবেক সভাপতি মো.সোলেমান খান, পাক্ষিক অপরাধপত্র পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ ঢালি,কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহ আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন ও কসবা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মো.সোহরাব হোসেন প্রমুখ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান ২৮ ফ্রেরুয়ারি কসবা উপজেলায় যোগদান করেন। তিনি ৩৪ ব্যাচের একজন সরকারি কর্মকর্তা। সভায় উপজেলার সার্বিক উন্নয়ননিয়ে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD