শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

কসবায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায়“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্যকরবে নিরসন” এ প্রতিপাদ্য সামনে রেখে নানান আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার প্রমুখ।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা। বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.আবদুল হান্নান, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিরিনস ুলতানা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্কাউট দল,শিক্ষক, সাংবাদিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। বিতর্ক অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সংস্কৃতি বিকাশে নারীর ভূমিকাই মূখ্য’ এ বিষয়ের কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজ ও কসবামহিলা ডিগ্রী কলেজ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিতর্ক শেষে অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD