শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার’র বিদায় সংবর্ধনা

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার’র বিদায় সংবর্ধনা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) শংকর কুমার দাসের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার(১১ জুলাই ) রাত ১০ টায় জেলা পুলিশের উদ্যেগে সংবর্ধনার আয়োজন করা হয়।

জেলা পুলিশ সুপার আফরোজুল হক টুটুল প্রধান অতিথি হিসেবে তাকে সংবর্ধনা প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাসের ঝালকাঠি কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন। তারা অতিরিক্ত পুলিশ সুপারের সুন্দর আগামী ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন।

২০২১ সালের ৫ অক্টোবর শংকর কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঝালকাঠিতে যোগদান করেন।ঝালকাঠিতে যোগদানের পূর্বে নেত্রকোনা জেলার পিবিআই’র এডিশনাল এসপি হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি ঢাকায় সিআইডিতে বদলি হয়েছেন।তিনি সাব ইন্সপেক্টর হিসেবে ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD