শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় চাঞ্চল্যকর মেঘলা হত্যা মামলার প্রধান আসামী ঘাতক স্বামী নাঈম গ্রেফতার

কসবায় চাঞ্চল্যকর মেঘলা হত্যা মামলার প্রধান আসামী ঘাতক স্বামী নাঈম গ্রেফতার

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চাঞ্চল্যকর কিশোরী গৃহবধূ মেঘলা আক্তারহ ত্যা মামলার আসামী ঘাতক স্বামী নাঈম মিয়া(২৫)কে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গত মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার শীতাকুন্ড থানার কদম রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নাঈম মিয়া নোয়াখালীজেলার সদর থানার বিনোদপুর ইউনিয়নের এ আর চৌকিদার বাড়ির সেলিমুল্লাহ ছেলে। কসবা থানা অফিসার ইনচার্জ ম মোহাম্মদ মহিউদ্দিন জানান,মেঘলা হত্যা মামলার আসামী নাঈম মিয়াকে গ্রেফতার করা হয়েছে।ঘাতক নাঈম প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেঘলাকে হত্যার কথা স্বীকার করেছে। আসামী নাঈম কসবা থানা হাজতে রয়েছে। বুধবার (১২ জুলাই)সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পাঠানো হবে।উল্লেখ্য, গত সোমবার (১০জুলাই) সকালে কসবা পৌর এলাকার কালিকাপুর প্রধানমন্ত্রীর আশ্রয়ণ নিবাসে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মেঘলা আক্তার(১৬) নামক এক কিশোরী গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে তার প্রবাসী স্বামী নাঈম মিয়া (২৫)। নিহত মেঘলা আক্তার কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের রাজমিস্ত্রী আলমগীর হোসেনের মেয়ে। এ ঘটনায় মেঘলা আক্তারের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে নাঈমকে প্রধান আসামী করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD