শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ট্রাফিক ড্রাইভিং স্কুলের ম্যানুয়াল ও ওয়েব-সাইট উদ্বোধন

ট্রাফিক ড্রাইভিং স্কুলের ম্যানুয়াল ও ওয়েব-সাইট উদ্বোধন

বাকের সরকার বাবর।।

ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল থেকে প্রকাশিত “গাড়ি চালানোর কলাকৌশল” বই -এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় পুলিশ হেডকোয়ার্টার্সের আইজিপি লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বিপিএম (বার), পিপিএম। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন ‘বইটি পুলিশ ও জনগনকে ড্রাইভিং জানতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এরপর তিনি টিডিএস এর অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন।

বইটির সম্পাদক ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের ডিআইজি মোঃ নজরুল ইসলাম, এনডিসি সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (এইচ আর এম) ব্যারিষ্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, অতিরিক্ত ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম।
পুলিশ সুপার ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম বলেন ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠার পর এই প্রথম পূর্নাঙ্গ ড্রাইভিং ম্যানুয়াল প্রস্তুত করা হলো, যা ট্রাফিক ডিভিশনের সকলের প্রফেশনাল ট্রাফিক পুলিশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD