বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
লম্বা দেখাতে যেসব কাজ করতে পারেন

লম্বা দেখাতে যেসব কাজ করতে পারেন

টিপস।।

চাইলে শারীরিক গড়নের অনেক কিছুই আপনি বদলাতে পারবেন, কিন্তু উচ্চতা নয়। কম উচ্চতা মোটেও দোষের কিছু নয়, তারপরও এটা নিয়ে হীনম্মন্যতায় ভোগেন অনেকেই। তাঁরা চাইলে কিছু কৌশল অবলম্বন করে নিজেকে আরেকটু লম্বা দেখাতে পারেন। জেনে নিন সেসব কৌশল।

উঁচু হিলের জুতা
এটা অনেক পুরোনো কৌশল। অব্যর্থ এই কৌশল সব সময়ই কার্যকর। তবে কিছু বিষয় খেয়াল রাখলে আপনার হিল পরে উচ্চতা বাড়ানোর ব্যাপারটা সুন্দর লুকিয়েও রাখতে পারবেন। উঁচু হিলের জুতার সঙ্গে পরুন লম্বা জামা। এড়িয়ে যান ঝকমকে জুতা। যাতে হুট করেই আপনার জুতার প্রতি কারও নজর না যায়।

ক্রপ টপস
তারকাদের মধ্যে আরিয়ানা গ্রান্দে একটু বেশিই খাটো। ক্রপ টপসের চল বেশ জনপ্রিয় করে দিয়েছেন তিনি। নিজেকে লম্বা দেখাতে তাঁর মতোই পরতে পারেন ক্রপ টপস। সঙ্গে জিনস। তবে একদম স্কিনি জিন্স এড়িয়ে যাওয়াই শ্রেয়।

খাটো চুল
লম্বা চুল বিসর্জন দিতে পারলে, আপনার উচ্চতা খানিকটা বেশিই দেখাবে। ছোট চুলের কারণে শরীর অনেকটাই লম্বা দেখায়। সঙ্গে পরতে পারেন ভি-গলার জামা। খাটো জামাও ভালো দেখাবে।

শাড়ি
পরা ও সামলানো ঝক্কি বলে অনেকেই এখন আর প্রতিদিন শাড়ি পরেন না। তবে বিশেষ কোনো উপলক্ষ বা ছুতা পেলেই পরা চাই। অনুষ্ঠানে, পার্বণে তো এর বিকল্পই নেই। এটা যেমন আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়, তেমনি উচ্চতাসংক্রান্ত সীমাবদ্ধতাও আড়ালে করে।

লম্বা কাটা বা চেড়া জামা
নিজেকে লম্বা দেখাতে পরতে পারেন মাঝখান দিয়ে লম্বা করে কাটা বা চেড়া জামা। সঙ্গে রঙের সঠিক সমাহার করতে পারলে আপনাকে খানিকটা লম্বা দেখাবে। সে জন্য পরুন হালকা রঙের জামা। সাদা, গোলাপি, হালকা গোলাপি বা ল্যাভেন্ডারও পরতে পারেন। শীতের দিনে সঙ্গে পরতে পারেন লং কোট ও বুট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD