শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে প্রথমবার শেখ রাসেলের জন্মদিন পালন

ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে প্রথমবার শেখ রাসেলের জন্মদিন পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ ১৮ অক্টোবর। আজ ২৫ তম নবায়ন সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষণার্থী ও টিডিএস এ কর্মরত সকল স্টাফদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম, পুলিশ সুপার (ট্রেনিং), টিডিএস।
শুরুতে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুলিশ সুপার ট্রেনিং এর নের্তৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ক্লাস রুমে শেখ রাসেলের জীবনের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু গবেষক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। বক্তব্যে পুলিশ সুপার হালিম বলেন শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে উনার জীবন সম্পর্কে আজকে দেখানো ভিডিও ক্লিপ্সগোলো দেখানোর প্রতি জোর আবেদন রইল। তিনি আর বলেন রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।
বক্তব্যে পর প্রশিক্ষণার্থীদের নিয়ে শেখ রাসেল এর উপর সেমিনার ও নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে শেখ রাসেলের স্মৃতিচারণ বক্তব্য প্রদান করেন সার্জেন্ট / মোঃ মনজুর মোরশেদ ও সার্জেন্ট / মোঃ ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবায়ন কোর্স সমন্বয়ক মোঃ সালাহউদ্দিন পুলিশ পরিদর্শক (শওযা), টিডিএস, ঢাকা। এই সময় টিডিএসের সকল ইন্সট্রাকটরবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD