শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪

কসবায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪

বাকের সরকার বাবর।।
ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আজ রোববার ৭ জানুয়ারি বেলা আড়াইটার দিকে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল ও ব্যাটারি চালিত অটোরিক্সা দুর্ঘটনায় আবু বক্কর (৩৫)নামের এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরো চারজন। তাদের মধ্যে ফারদিন নামক মোটর সাইকেল চালক এবং অটোরিক্সা চালক সুজন মিয়াকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবু বক্কর (৩৫) কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত অদু মিয়ার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন। ভোট দেওয়ার জন্য গতকাল শনিবার বাড়িতে এসেছিলেন। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তঁার স্ত্রী বর্তমানে আট মাসের অন্তসত্ত্বা। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, আবু বক্কর ও তার প্রতিবেশী রমজান, নুর মোহাম্মদ এবং ব্যাটারি চালিত অটোরিক্সা চালক সুজন মিয়া খাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার াড়েরা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অতিক্রম করার সময় পিছন থেকে ফারদিন নামক এক মোটর সাইকেল চালক আঘাত করে। এতে করে আবু বক্কর, রমজান, নুর মোহাম্মদ এবং ব্যাটারি চালিত অটোরিক্সা চালক সুজন মিয়া ও মোটর সাইকেল চালক ফারদিনকে আহত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষনা করেন। গুরুতর অবস্থায় মোটর সাইকেল চালক ফারদিন এবং অটোরিক্সা চালক সুজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। অপর আহত রমজান, ও নুর মোহাম্মদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত আবু বক্করের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জামাল চৌধুরী বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অপর দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD