শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আজ কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল

আজ কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

চরমতম নিন্দনীয় নৃশংস ও পাশবিক ঘটনার সাক্ষী হয়ে রইলো এই হাথরাস। যদিও ঘটনাটির আগুনের আঁচকে প্রশাসনিক দিক থেকে নানাভাবে দমিয়ে রাখার প্রাণপণ চেষ্টা চলছে। কারণ অজানা! উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের দলিত কন্যাকে ধর্ষণ করে খুন এবং পরে পরিবারের অনুমতি ছাড়াই তাঁর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সারা দেশ ফুঁসছে। শুক্রবার দেশের প্রথম সারির সংবাদ সংস্থার এক প্রতিনিধি দলকে উত্তরপ্রদেশের হাথরাসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সাথে কিছুতেই দেখা করতে দেওয়া হল না। দীর্ঘক্ষন বাদানুবাদ চলে পুলিশ ও ঐ সংবাদ সংস্থার প্রতিনিধি দলের সাথে। কিন্তু আখেরে হতাশাই জোটে সংবাদ সংস্থার প্রতিনিধিদের কপালে। উত্তরপ্রদেশ পুলিশ এই কাজটি ভীষণ দায়িত্বের সঙ্গে পালন করেছেন। এদিকে শুক্রবার AITC এর সাংসদদের একটি দল উত্তরপ্রদেশের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেলে ওই রাজ্যের পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত ও হেনস্থা হন বলে খবর। উক্ত সাংসদদের দলে ছিলেন ডেরেক ও’‌ব্রায়েন‚ কাকলি ঘোষ দস্তিদার‚ প্রতিমা মণ্ডল ও মমতাবালা ঠাকুর। উক্ত ঘটনার নিন্দা জানিয়ে শনিবার বিকেল ৪টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিবাদ মিছিল বার করতে চলেছেন। বিড়লা তারামণ্ডল থেকে শুরু করে মেয়ো রোডে গান্ধীর পাদদেশ পর্যন্ত চলবে এই মিছিল।

বালা ঠাকুর পুরুষ পুলিশদের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ আনেন। সাংসদ ডেরেক’কেও ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়। এরই প্রতিবাদে শনিবার রাজ্য সরকারের তরফে প্রতিবাদ মিছিল বের করা হবে বলে জানা গেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশের প্রশাসন কি তবে কোনোভাবে সত্যকে গোপন করার চেষ্টা করছে!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD