বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মায়ের আসনকে দখল করলো মিম চৌধুরী

মায়ের আসনকে দখল করলো মিম চৌধুরী

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি॥

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য পদে বিপুল ভোটের ব্যবধানে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন প্রয়াত নাজনীন চৌধুরীর মেয়ে মিম চৌধুরী (২৮)।
পুটিমারী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে মোট ভোটার ৮ হাজার ৫শ’ ১৮ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ২শ’ ৫৯ জন ও মহিলা ভোটার ৪ হাজার ২শ’ ৫৯ জন। এ পদের জন্য প্রতিদন্দ্বিতা করেন ৩জন প্রার্থী। সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রে মোট ৩জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন। সকাল থেকে প্রত্যেক ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা জোরদার করে রাখে। ভোটারদের উপস্থিতি কম থাকায় ভোট কেন্দ্রে পিজাইডিং ও পুলিং অফিসাররা ছিল ব্যস্তহীন। তবে সকালের দিকে ৪ নং ওয়ার্ডে শালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কিছুটা চোখে পড়ার মত। কোথাও কোন বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠ্যু ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৩ প্রার্থীর মধ্যে মোছাঃ মিম চৌধুরী (হেলিকপ্টার),হাসু বেগম (কলম) ও রৌফা বেগম (মাইক) প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে অংশ নেন। বিপুল প্রতিদন্দ্বিতার মধ্যে ৩ কেন্দ্রে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের প্রয়াত মহিলা সদস্য নাজনীন চৌধুরীর মেয়ে মিম চৌধুরী (হেলিকপ্টার) মোট ২হাজার ২শ ৪৭ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়ে মায়ের আসন দখল করেন। তার নিকটতম প্রতিদন্দ্বি হাসু বেগম (কলম) ১ হাজার ২শ ৮৭ ভোট পায়।
উল্লেখ্য যে, পুটিমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহিলা সদস্য নাজনীন চৌধুরী চলতি বছরের ৫ জুলাই অসুস্থ্য হয়ে মৃত্যু বরণ করেন। পরের দিন ৬ জুলাই ওই আসনকে শূন্য ঘোষনা করা হলে এ আসনে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন উপজেলা রিটার্নিং অফিসার।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বলেন, প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে প্রশাসন বিশৃঙ্খলা এড়াতে সর্বদা প্রস্তুত ছিল। কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD