শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

আকিবুজ্জামিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় নলতা অহছানিয়া মিশন রেসিডেনন্সিয়াল কলেজ মাঠ থেকে র‌্যালী বাহির হয়ে নলতা হাসপাতালের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে নলতা হাসপাতালের সামনে একটি হাত প্লান্ট উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ প্রকৌশলীর আয়োজনে নলতা কলেজের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী অমল কান্তি রায়ের সঞ্চালনায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নলতা আহছানিয়া মিশন রেসিডেনন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক সাজদেুল হক সাজু প্রমুখ। অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD