বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
হাতি ও গাধা প্রতীকের লড়াইয়ে তাকিয়ে গোটা বিশ্ব

হাতি ও গাধা প্রতীকের লড়াইয়ে তাকিয়ে গোটা বিশ্ব

নিউজ ডেস্কঃ
বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট পদের লড়াই আজ। যুক্তরাষ্ট্রে স্মরণকালের সবচেয়ে বেশি ভোটার অংশ নেবে এ নির্বাচনে। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে হোয়াইট হাউসের চাবি কার হাতে যাবে। ধনকুবের থেকে রাজনীতিতে এসে বিশ্ব কাঁপানো রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পুনরায় নাকি ডেমোক্র্যাট পার্টির আশা জাগানো প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট পদে বসবেন- তা ঠিক করবে আমেরিকানরা। হাতি ও গাধা প্রতীকের এ লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে পুরো বিশ্বই।

কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট? তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ দেখা যাচ্ছে বিশ্ব মিডিয়ায়। এর আগে, ২০১৬ ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের বিপুল জনসমর্থনে এগিয়ে থাকার মতো এবারও জাতীয় জরিপগুলোতে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন। তবে গতবার হিলারি তার প্রতিপক্ষ ট্রাম্পের তুলনায় অনেক এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নির্বাচনী ফলে হেরে যান। এবার বাইডেনও হিলারির মতো এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাবেন কি-না তা নিয়ে সংশয় আছে।
সর্বশেষ তথ্যানুযায়ী ২০১৬ সালের নির্বাচনে যত ভোট পড়েছিল, তার চেয়ে ১১০.৬ % বেশি পড়েছে হাওয়াই স্টেটে। ১০৭.৭ % বেশি পড়েছে টেক্সাসে। এ দুটি স্থানেই ট্রাম্পের চেয়ে বাইডেনের পক্ষে বেশি ভোট পড়েছে বলে পর্যবেক্ষণ জরিপে উদ্ঘাটিত হয়। এদিকে, ২০১৬ এবং ২০২০ এর নির্বাচনের মধ্যে দুইজনের এই ফারাক হয়ে যাওয়ার আরও কিছু কারণ আছে। যার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হচ্ছে, বাইডেনের প্রতি ভোটারদের ইতিবাচক মনোভাব; যা হিলারির ক্ষেত্রে ছিল না।

এদিক থেকে সব নিবন্ধিত ভোটারের ৪৩ শতাংশই বাইডেনের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছে, আর নেতিবাচক মনোভাবের কথা বলেছে ৪২ শতাংশ। দু’য়ের হিসাবে ইতিবাচক মনোভাবে পুরো ১ পয়েন্ট পেয়ে গেছেন বাইডেন। অন্যদিকে, ২০১৬ সালে হিলারির প্রতি ভোটারদের ইতিবাচক মনোভাব ছিল ৪০ শতাংশ আর নেতিবাচক ছিল ৫০ শতাংশ। এই হিসাবে তার মোট পয়েন্ট ছিল মাইনাস-১০।

এই হিসাবে ২০১৬ সালের হিলারির তুলনায় এবার বাইডেন প্রতিপক্ষ ট্রাম্পের বিপরীতে বেশি ভাল করছেন। উপরন্তু আগেরবারের তুলনায় এবার অনেক বেশি স্বতন্ত্র ভোটার প্রধান দুই প্রার্থীর একজনকে এরই মধ্যে বেছে নিয়েছেন। এই সংখ্যা ৮৫ শতাংশ। ফলে তাদের মন পরিবর্তনের সম্ভাবনা কম। তাছাড়া, এবার বয়স্ক ভোটারদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা বেশি। এদিক থেকে বাইডেন ১০ পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD