শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জনগণের সেবক হয়ে থাকতে চাই : শাহাদাত সরদার

জনগণের সেবক হয়ে থাকতে চাই : শাহাদাত সরদার

সাবরীন জেরীন,মাদারীপুর।
মাদারীপুর কালকিনিতে বিভিন্ন পৌর এলাকায় গত কয়েক দিন ধরে প্রচারণা চালান আওয়ামী লীগের সম্ভ্রাব্য মেয়র প্রার্থী শাহাদাত সরদার।
আওয়ামী লীগের সম্ভ্রাব্য মেয়র প্রার্থী শাহাদাত সরদার গতকাল বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) বিকালে কালকিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করার সময় পথসভায় বলেছেন, দীর্ঘ দিন ধরে রাজনীতির পাশাপাশি সামাজিক কাজে অধিক সময় ব্যয় করেছি। কিন্তু যদি জনপ্রতিনিধি হয়ে জবাবদিহিতার আওতায় নাগরিক সেবা করার সুযোগ পাই, সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। কারণ আমি জনগণের প্রকৃত সেবক হয়ে থাকতে চাই। তিনি এলাকার মানুষের উদ্দেশে আরও বলেন, ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার রাজনৈতিক পথচলায় যারা আমার সঙ্গে কাজ করেছেন, মিশেছেন তারা তা জানে। একজন আদর্শিক রাজনৈতিক নেতা নয়, সর্বদা কর্মী হয়ে ছিলাম, আছি থাকব। আপনাদের রায়ে যদি সেবা করার সুযোগ পাই, তাহলে মনে প্রানে আপনাদের পাশে থেকে সেবা করেই যাব। মাদারীপুরে কালকিনির ৩ আসনের সংসদ সদস্য ড. সোবাহান গোলাপ এবং কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক সত্যিকার অর্থে কালকিনি বাসীর জন্য যে পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখেন তাদের পাশে থেকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করব ইন-সাআল্লাহ।
শাহাদাত সরদারের গণসংযোগ ও পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কালকিনি পৌ এলাকার ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আদেল মেম্বার,পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য আলমগীর সরদারসহ আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মিরা। এ সময় বিপুল সংখ্যক ভোটার ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সাবরীন জেরীন,মাদারীপুর।
১৩-১১-২০২০

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD