শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ড.মযহারুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ড.মযহারুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাকিব মাহমুদ,শাহজদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি 

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে শাহজাদপুর উপজেলার দলীয় কার্যলয়ে বাংলাদেশের সুনামধন্য শিক্ষাবিদ , রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর সহচর ড.মযহারুল ইসলামের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য যে,ড.মযহারুল ইসলাম ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক।শাহজাদপুরের সাবেক সফল সংসদ সদস্য শাহজাদপুরের মানুষের প্রানপ্রিয় নেতা জননেতা জনাব চয়ন ইসলামের  পিতা ড.মযহারুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি ও বঙ্গবন্ধুর আস্থাভাজন সহচর।শাহজাদপুরের মানুষের প্রিয় একজন ব্যক্তিত্ব  ড.মযহারুল ইসলাম।শাহজাদপুরের প্রানপ্রিয় এই মানুষটির মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুরের সর্বস্তরের জনগন শোক পালন করেন।তারই ধারাবাহিকতায় শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে তার ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে শাহজাদপুরের উপজেলা আওয়ামীলীগ,শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের জনগন উপস্থিত থেকে দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD