শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
গুজরাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু

গুজরাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা গুজরাতের ভদোদরায় ৷ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ১৭ ৷ তাদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভদোদরায় একটি ক্রসিংয়ের কাছে দু’দিক থেকে আসা দুটি ট্রাকের এদিন মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ট্রাকটিতে ড্রাইভার এবং তার সহকারি ছাড়াও আরও বেশ কয়েকজন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে ৷ সুরাত থেকে তাঁরা ট্রাকে উঠেছিলেন ৷ প্রচণ্ড জোরে দুটি ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি থেকে রাস্তায় ছিটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী ৷ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এরপর আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তিনি জানিয়েছেন, ভদোদরার দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত। প্রশাসনের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ ট্যুইট করে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD