বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
উখিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন

উখিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন

কক্সবাজার উখিয়া উপজেলা প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার- উখিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জননেতা তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তারেক রহমানের রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়৷

উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোরশেদুল হক ভূট্টোর সভাপতিত্বে, সদস্য সচিব রিদুয়ানুর রহমানের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সাবেক ভাইস-চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার, যুগ্ন-আহবায়ক রিদুয়ানুর রহমান বাপ্পী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আলী হোসেন সুমন, যুগ্ন-আহবায়ক ওমর ফারুক, উপজেলা ছাত্রদল নেতা খোরশেদ আলম এনাম, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন অপু, জিয়াউল করিম রিয়াদ, রফিক উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল উদ্দিন, ইয়াসিন।

এসময় উখিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিয়নের সর্বস্তরের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের জন্মদিনের দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি নুরুল হাসান আজাদ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD