বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

রাজশ্রী, কলকাতা থেকে।।

ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। স্থানীয় সময় ২৭ নভেম্বর, শুক্রবার ভোরে গুজরাটের রাজকোটের শিবানন্দ হাসপাতালে এ আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

খবরে বলা হয়, করোনা মহামারীকালে রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালটি কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়। শুক্রবার ভোরে হাসপাতালের আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে ৩৩ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন রোগী ছিলেন। বাকি রোগীদের শিবানন্দ হাসপাতাল থেকে অন্যত্র সরানো হচ্ছে।

আইসিইউ থেকেই আগুনের সূত্রপাত হলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রাজকোটের ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তারা জানিয়েছেন, শিবানন্দ হাসপাতালের আগুন নেভানো হয়েছে। আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণে সেখানে রোগী রাখার অবস্থা নেই। অন্য কয়েকটি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত। তাই শিবানন্দ হাসপাতালের কোভিড রোগীদের অন্যত্র সরানো হচ্ছে।

এ ছাড়া দগ্ধ রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট গুজরাটের আহমাদাবাদের নবরঙপুর এলাকায় একটি বেসরকারি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে ৮ জন রোগী মারা যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD