শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

নলছিটিতে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

আমির হোসেন, ঝালকাঠিঃ ঝালকাঠির
নলছিটিতে রবিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পৌরসভাস্থ কাঠেরপুল নামক স্থানে মেসার্স মিডিয়া স্টোরে চুরির ঘটনা ঘটেছে।
চুরি সংঘঠিত হওয়া মিডিয়া স্টোরের মালিক মনির হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকানে তালা দিয়ে বাড়ীতে যাই। রবিবার রাতেও ঠিকঠাক মতো তালা দিয়ে যাই । কিন্তু সকালে এসে দেখি দোকানের উত্তর পার্শ্বের সাটারের তালা ভাঙ্গা। এরপর ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম ক্যাশবাক্স বের করা হয়েছে। পরবর্তীতে দোকান থেকে কিছুটা দূরে খোলা জায়গায় ক্যাশবাক্স দুটি ভাঙ্গা অবস্থায় পাই।
তিনি আরও বলেন সোমবার সকালে আমার চালের বস্তা পাইকারী ক্রয় করতে যাওয়ার কথা ছিল তাই দোকানে প্রায় নগদ ৮৫ হাজারের মতো টাকা ছিল। এছাড়া মোবাইলে টাকা লোডের কার্ড,সিগারেটসহ কয়েক বস্তা চাল নিয়ে গেছে চোরের দল। সব মিলিয়ে আমার প্রায় লক্ষাধিক টাকার উপরে ক্ষতি হয়েছে।
এর আগে একবার ব্যবসায় লস খেয়ে একটি এনজিও থেকে ঋন নিয়ে পূনরায় ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু আমার এখন অনেক বড় ক্ষতি হয়ে গেলো, ব্যবসা টিকিয়ে রাখা দায় হয়ে যাবে। সবশেষ খবর অনুযায়ী এ ব্যাপারে নলছিটি থানায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD