বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নলছিটিতে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে

নলছিটিতে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে

মোঃ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা পত্র প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম,জয়িতাদের পক্ষে বক্তব্য রাখেন মাহমুদা বেগম ও উম্মে হাবিবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার। সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির কাছ থেকে উপজেলার ৫জন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পত্র ও ক্রেস্ট গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD