শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জবিতে স্থায়ী নিলাম কমিটি গঠন

জবিতে স্থায়ী নিলাম কমিটি গঠন

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন পুরাতন গাড়ী, গাছপালা, আসবাবপত্র, পত্রিকা, ব্যবহৃত কাগজপত্র গারবেজ ও অন্যান্য অস্থাবর পুরাতন মালামাল নিলামে বিক্রি করার নিমিত্তে প্রক্টর ড. মোস্তফা কামালকে সভাপতি করে স্থায়ী নিলাম কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) উপাচার্য মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জবির ছাত্র কল্যাণের পরিচালক ড. মোহাম্মদ আব্দুল বাকী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী মোঃ নাসির উদ্দীন, পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ, প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার/ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট শাখা) জনাব মোহাম্মদ কামাল হোসেন সরকার। উক্ত কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক জনাব সৈয়দ আলী আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD