শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
খুলনার দাকোপের বাজুয়া বেড়েরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

খুলনার দাকোপের বাজুয়া বেড়েরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

স্বপন কুমার রায় খুলনা ব্যুনো প্রধান
খুব ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরবর্তীতে স্কুলটির পুরাতন শহীদ মিনারটি ভগ্ন অবস্থায় থাকার কারনে শ্রেণিকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে স্কুল কমিটির সভাপতি সহ সকল শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশ মোতাবেক ভার্চুয়াল পদ্ধতিতে মহান বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান ছাত্র- ছাত্রীদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে উদযাপন করা হয়। কিন্তু পতাকা উত্তোলনের পর শিক্ষকবৃন্দ ভার্চুয়াল অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছুক্ষণ বিদ্যালয়ে না থেকে ছাত্র-ছাত্রীদের বাড়িতে যখন অবস্থান করেন, ঠিক সে মুহুর্তে এলাকার কতিপয় ব্যক্তিবর্গ বিদ্যালয়ে এসে শিক্ষকদের দেখতে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। খবরটি জানতে পেরে স্থানীয় সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত হন। স্কুলের প্রধান শিক্ষক স্মৃতিকণা রায়,সভাপতি নারায়ণ মন্ডল এবং স্থানীয় কয়েকজন অভিভাবকের সাথে আলাপ করে তারা জানতে পারেন যে মহান বিজয় দিবস সরকারি বিধি মোতাবেক যথাযথ ভাবে পালন করা হয়েছে। প্রধান শিক্ষক এবং সভাপতি স্কুলের ভগ্ন শহীদ মিনারটি সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।.

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD