শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে পৌর কাউন্সিলর প্রার্থী দুলাল চৌধুরী’র মতবিনিময় সভা

নলছিটিতে পৌর কাউন্সিলর প্রার্থী দুলাল চৌধুরী’র মতবিনিময় সভা

নলছিটি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তাজুল ইসলাম দুলাল চৌধুরী সর্বসাধারনকে নিয়ে এক মতবিনিময় সভা করেন।

শুক্রবার এশা বাদ তার নিজ এলাকায় প্রায় ৩ শতাধিক ওয়ার্ডবাসীকে নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতি হিসেবে ছিলেন স্থানীয় মুরব্বি মো. আবদুল হক মাষ্টার।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। যার মধ্যে রয়েছে এলাকার বিভিন্ন ধরনের জনগুরুত্বপূর্ণ সমস্যা। তারা দুলাল চৌধুরীকে নির্বাচিত করার মধ্য দিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যায় ব্যক্ত করেন।

তাজুল ইসলাম দুলাল চৌধুরী সকলের মতামতকে সম্মানেরসহিত নিয়ে সবাইকে আস্বস্ত করেন যে,যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে ওয়ার্ডবাসীর সকল সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এছাড়া তিনি শুধু নির্বাচনকালীন না বিগত দিনের মতো সবার পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেছেন।

অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব হোসেন টিটু ও উপজেলা আ’লীগ’র দপ্তর সম্পাদক ডাঃ ইউসুফ আলী তালুকদার। স্থানীয় বিভিন্ন দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার প্রতিনিধিগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD