শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জাতীয় কারাতে জবি শিক্ষার্থী নাইমের স্বর্ণ জয়

জাতীয় কারাতে জবি শিক্ষার্থী নাইমের স্বর্ণ জয়

জবি প্রতিনিধি:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ২৬ তম জাতীয় কারাতে (৬৭ কেজি কুমিতে-ফাইট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম (প্রথম স্থান) স্বর্ণপদক অর্জন করেন।

এই উপলক্ষে সোমবার (২১ ডিসেম্বর, ২০২০) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ স্বর্ণপদক জয়ী শিক্ষার্থী নাইমকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এসময় প্রক্টর ড. মোস্তফা কামাল ও সহকারী প্রক্টর শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন।

অনুভূতি ব্যক্ত করে নাইম বলেন, আমি যখন জানতে পারি ৩-৪ মাস আগে, ডিসেম্বরে ১০, ১১, ১২ তারিখ ন্যাশনাল অনুষ্ঠিত হবে, সাথে সাথেই আমাদের আনসার টিমের কোচ জসিম সেন্সির সাথে কথা বলে, অতি দ্রুত ঢাকায় চলে আসি। লকডাউনের কারনে আমার ওজন ও অনেক বেড়ে গিয়েছিল। ৭৩ কেজি ওজন ছিল।
আমাকে দেখেই রমজান সেন্সি আমাকে অনেক বকা দেয়। তারপর আমার বাসায় আসা বন্ধ করে দিয়েছিল। আমাকে ক্লাবেই প্রাকটিস করাতে, ক্লাবেই রেখে দিত। আবার মাঝে মাঝে সেন্সির বাইকে করে মিরপুর ইনডোরে নিয়ে ফিজিক্যাল প্রাকটিস করাতো। অনেক অনেক কষ্ট করেছে রমজান‌ সেন্সি আমার জন্য। আজ তাঁর কষ্টের মূল্যই হয়তো মহান আল্লাহ তায়ালা আমাকে দিয়েছেন। এই সাফল্য আমি বলবো না আমার স্বপ্ন এই, সেই , শুধু কষ্ট করে যেতে চাই। দেশকে ভালো কিছু উপহার দিতে চাই।

অভিনন্দন ও শুভকামনা জানিয়ে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবি বলেন, নাইমের কারাতে স্বর্ণপদক জয় আমাদের বিভাগের জন্য সম্মানজনক এবং বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি ভালো বার্তা ও গর্বের বিষয়। তাঁর এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধুমাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণে নয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের এক ধরনের অনুপ্রেরণা দিবে।

স্বর্ণপদক জয়ী নাইম বগুড়া জেলার এলাঙ্গি ইউনিয়নের ধুনট গ্রামের বাসিন্দা। তিনি ২০১২ সাল থেকে বিকেএসপিতে কারাতে শিখে আসছেন। তার এই অর্জনে সহপাঠীরাও আনন্দিত।

উল্লেখ্য যে, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত (১০-১২) ডিসেম্বর ৩ দিন ব্যাপি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD