বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
চলে গেলেন সাদা মনের মানুষ অধ্যক্ষ মিয়া মোহাম্মদ ইদ্রিস

চলে গেলেন সাদা মনের মানুষ অধ্যক্ষ মিয়া মোহাম্মদ ইদ্রিস

লোকমান হোসেন পলা।

আমার সাথে উনার প্রথম পরিচয় ২০০১ তখন তিনি কসবা উপজেলা সমিতি ঢাকার আহবায়ক, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের
সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, বিশেষ কারনে কসবা উপজেলা সমিতির কার্যক্রম ১০ বছর বন্ধ ছিল, সেই সময় তিনি নেতৃত্ব দিয়ে সমিতির গতি ফিয়ে আনেন উনার সাথে ছিলেন এম এ কাউয়ূম, (মান্দার পুর)বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান (বুগির) ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ থাকা কালিন আমার গ্রামে রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন। সমিতির কাজে উনার কাছে প্রায়ই যেতাম । উনি খুবই সাধারণ জীবন যাপন করতেন এবং অবসর সময়ে এবাদত বন্দেগিতে মসগুল থাকতেন।
বেতন উঠানোর সময় কলেজ থেকে রিক্সায় যেতেন সোনালী ব্যাংকে। লাইনে দাঁড়াতেন সাধারণ মানুষদের সাথে। বাসে চলাচল করতেন চুপচাপ সাধারণ পেসেঞ্জারদের সাথেই বসে থাকতেন। অহংকারবোধ স্পর্শও করতে পারে নি কোন দিন।

খুব আস্তে কথা বলতেন যে কারো সাথেই হউক। ব্রাহ্মণবাড়িয়া কলেজ অফিসে একদিন আমি যে কোন প্রেক্ষাপটে খুব কাছ থেকে দেখেছি, উনি চরম রাগান্বিত ছিলেন। কিন্তু এতটুকু জোরে কথা বলেন নি।সাদামনের মানুষ বলতে যা যা বুজায় তিনি সেই সবগুণের অধিকারি ছিলেন।এই বীরমুক্তিযোদ্ধা প্রতি আমার গভীর ভালোবাসা রইল। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD