মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
শীতার্ত মানুষের পাশে জবি রোভার স্কাউট গ্রুপ

শীতার্ত মানুষের পাশে জবি রোভার স্কাউট গ্রুপ

জবি প্রতিনিধিঃ
“মুজিব শতবর্ষে মানবতার পরশে, আসুন দাঁড়াই শীতার্তদের পাশে” স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- রোভার স্কাউট লিডার মো. আবু লায়েক। এছাড়াও রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক এহসানুল হক এহসানসহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রোভার সদস্যরা দুই শতাধিক শীতার্তদের মাঝে শতের কাপড়, কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD