শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছে জবির ৬৫ শিক্ষার্থী

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছে জবির ৬৫ শিক্ষার্থী

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৫ জন শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ এ মনোনীত হয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে মনোনীত মোট ৩২৪৯ জন মনোনীত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৪৬ জন ও জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ১৯ জন মনোনীত হয়েছেন এবং প্রত্যেকে গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ৫৪,০০০ টাকা করে পাবেন।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে (এমএস) ভূগোল ও পরিবেশ বিভাগের ২০ জন, রসায়ন বিভাগের ১৩ জন, পরিসংখ্যান বিভাগের ৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ৫ জন, গনিত বিভাগের ১ জন, কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগের ১ জন।

এছাড়াও জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে (এমএস) অণুজীব বিজ্ঞান বিভাগের ৯ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৭ জন, প্রাণিবিদ্যা বিভাগের ২ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১ জন শিক্ষার্থী ফেলোশিপ অর্জন করেছেন।

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থ বছর থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রবর্তন করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এই অনুদান দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD