শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে একইদিনে ২ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

নলছিটিতে একইদিনে ২ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে একইদিনে ২ জন বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে রাত ১টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি ডিগ্রি কলেজ’র কার্যনির্বাহী সদস্য ও পুরাণ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব আকন। তিনি তার স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহি আত্নীয় স্বজন রেখে গেছেন। ঐরাতেই একি হাসপাতালে মৃত্যু বরণ করেন অবসারপ্রাপ্ত বিডিআর সোবেদার বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুনগ্রাহী আত্নিয় স্বজন রেখে গেছেন।
শুক্রবার সকাল ১১টায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ও জুমা বাদ একই স্থানে বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক’র নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে উভয় মুক্তি যোদ্ধাকে পৃথক পৃথক ভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। দু’জনারি গার্ড অফ অনারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোঃ শাখাওয়াত হোসেন ও ইন্সপেক্টর তদান্ত আঃ হালিম তালুকদারসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD