শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভ্যাকসিন উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুন

ভ্যাকসিন উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুন

ফটো-সংগৃহীত
রাজশ্রী, কলকাতা, প্রতিনিধি।।
ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোয়া ছড়িয়ে পড়ে এলাকায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা গেছে, ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

দুপুর ৩টায় এই অগ্নিকাণ্ড ঘটে। পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানা। সেখানেই আগুন লাগে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনে চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।

এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছে। যদিও ভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD