বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাণীনগরে গুচ্ছগ্রামের পরিবারের মাঝে ঋণ সহায়তা প্রদান

রাণীনগরে গুচ্ছগ্রামের পরিবারের মাঝে ঋণ সহায়তা প্রদান

রহিদুল ইসলাম রাইপ
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে গুচ্ছগ্রামের ৭০টি পরিবারের মাঝে ঋণ সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরন করা হয়েছে। বাংলাদের সরকারের আশ্রয়হীনদের আশ্রয়ের জন্য “গুচ্ছগ্রাম ২য় পর্যায়” প্রকল্পের আওতায় উপজেলার বড়গাছা ইউনিয়নের চামটা গুচ্ছগ্রাম স্থাপন করা হয়।

এই গুচ্ছগ্রামে ছিন্নমূল, ভূমিহীন ও অসহায় মানুষরা বসবাস করছেন। এই মানুষদের কর্মসংস্থান ও কর্মের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান শেষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। সরকারের এই সহায়তা নিয়ে গুচ্ছগ্রামে বসবাসরত বাসিন্দারা ক্ষুদ্র ক্ষুদ্র কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের দারিদ্রসীমার দুষ্টচক্র থেকে বের করে নিয়ে এসে স্বচ্ছল ভাবে জীবন যাপন করবেন এমনটাই প্রত্যাশা।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাণীনগর, নওগাঁর ব্যবস্থাপনায় গুচ্ছগ্রামের ৭০টি পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে আর্থিক ভাবে সাবলম্বী করনের লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে উপজেলা বিআরডিবি চত্তরে এই ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম (কচি), পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান ও বিআরডিবির সকল কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD