বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্ছ্বাস ০৩ এর ব্যাচ ডে পালন।

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্ছ্বাস ০৩ এর ব্যাচ ডে পালন।

সংবাদ দাতাঃরাকিব মাহমুদ, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি। 

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র  বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্ছ্বাস ০৩ ব্যাচের শিক্ষার্থী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাচ ডে পালন করে। 

শনিবার (০৬ ফেব্রুয়ারী )বিকালে শাহজাদপুরে অবস্থিত  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে  বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের আয়োজনে কেক কেটে ‘উচ্ছ্বাস ০৩’ এর ব্যাচ ডে পালন করা হয়েছে।ব্যাচ ডে উপলক্ষে শিক্ষার্থীরা  বলেন,ভার্সিটি জীবনের শুরু থেকেই প্রতিটা শিক্ষার্থীর জন্য বন্ধুত্ব ব্যাপারটা গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে থাকে। আর এই বন্ধুত্ব যদি সকলকে একই কাতারে নিয়ে আসে তাহলে সেটা পরিবারে পরিণত হয়। উচ্ছ্বাস ০৩     তেমনই  একটি পরিবার।এসময় তারা আরও বলেন, আমাদের এই বন্ধুত্বের বন্ধন যেন সারা জীবন টিকে থাকে আর আমাদের বন্ধুত্বের বন্ধন দেখে যেন আমাদের অনুজরাও বন্ধুত্বের বন্ধন ধরে রাখতে পারে সেই প্রত্যাশা করি।

কেক কাটা শেষে উচ্ছ্বাস ০৩ এর সদস্যরা ফটোগ্রাফি এবং গান,নাচ ও আড্ডার মধ্য দিয়ে তাদের ১ম বর্ষপূর্তি পালন অনুষ্ঠান শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD