শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় গাছে গাছে আমের মুকুল, ব্যাপক আম উৎপাদনের সম্ভাবনা

কসবায় গাছে গাছে আমের মুকুল, ব্যাপক আম উৎপাদনের সম্ভাবনা

লিয়াকত মাসুদ কসবা ব্রাহ্মণবাড়িয়া
চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলায় প্রতিটি গ্রামের আম গাছ জুড়ে আমের মকুলে ছেয়ে গেছে । প্রকৃতির নানা ধরনের ফুলের মতো সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে চারিদিক মুখরিত ।
আমের মুকুলের সেই সুমিষ্ট সুভাস আনন্দিত করে তুলছে মানুষের মন। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই গাছে মুকুল দেখা দিতে শুরু করেছে। এখন সময়ের ব্যবধানে তা আরো বাড়ছে। তবে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় গত বছরের তুলনায় এ বছর গাছে মুকুলের পরিমাণ বেশি। এছাড়া বাগান করে আম চাষ কম হলে ও প্রতিটি ভিটে বাড়ির আঙ্গিনার চারপাশে আমের চাষ করা হয় বেশি। আর এসব আম গাছ গুলোতে শোভা পাচ্ছে আমের মুকুল। আম চাষি এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবার আমের বাম্পার ফলনের আশা করছেন।

স্থানীয় বসতবাড়ীর আম চাষীদের সাথে কথা বললে তারা জানান, আবহাওয়া ঠিক থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগে কোন ক্ষতি না হলে ও সময়মতো পরিচর্যা হলে গত বছরের তুলনায় এবছর চলতি মৌসুমে আমের ভালো ফলন হবে। এছাড়া কসবার
১০টি ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নে বসতবাড়ি ও বাগানে আম চাষ করা হয়ে থাকে। তবে কসবায় বসত বাড়ীর আঙ্গিনার চারপাশ দিয়েই আম চাষ বেশি দেখা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD