শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাজাপুরের ৫নং ওয়ার্ডে প্রচার প্রচারনায় এগিয়ে সাংবাদিক নাঈম

রাজাপুরের ৫নং ওয়ার্ডে প্রচার প্রচারনায় এগিয়ে সাংবাদিক নাঈম

আমির হোসেন, ঝালকাঠিঃ
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী মাঠে ততই প্রচার প্রচারনার মাধ্যমে উত্তাপ ছড়াচ্ছে প্রার্থীরা। ঝালকাঠির রাজাপুরের সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোট কৈবর্তখালী ও আলগী ইউপি সদস্য পদপ্রার্থী সাংবাদিক মোঃ নাঈম হাসান ঈমন মোল্লা। তিনি দিন রাত বিরামহীন ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। দীর্ঘদিন ধরে রাজাপুর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত থেকে সার্বক্ষনিক যোগাযোগ রেখে সুখ দুঃখে তাদের পাশে থেকে তাদের মনজয় করেছেন। এ নির্বাচনে ইউপি সদস্য হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি এ তরুন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সদালাপি ও হাসোজ্জল ক্লিন ইমেজের এ নেতার। ব্যক্তি যোগ্যতা ও দক্ষতায় ইউনিয়ন, উপজেলা ও জেলা অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের সাথে সু সম্পর্ক বজায় রেখে উন্নয়নের বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন। এমন আশা প্রকাশ করছেন এলাকার সচেতন জনসাধারণ। তারা বলেন এক কথায় রাজাপুর উপজেলার ঐতিয্যবাহী পরিবারের সন্তান তিনি। তাই আসন্ন ৫নং ওয়ার্ড নির্বাচনে আমাদের প্রাণ প্রিয় নেতা সাংবাদিক মোঃ নাঈম হাসান ঈমন মোল্লা কে ইউপি সদস্য হিসেবে দেখতে চাই ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। সাংবাদিক মোঃ নাঈম হাসান ঈমন মোল্লা বর্তমানে রাজাপুর সদর ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি সংসদ, প্রচার সম্পাদক, সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের আলো ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি এবং রাজাপুর সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য। সাধারন ভোটাররা জানান, ৫নং ওয়ার্ডের সকল রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে সকলের পাশে থেকে সাধারন মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। অসহায় ও গরীর মানুষের চিকিৎসা সেবায়ও নানাভাবে সহযোগীতা করে যাচ্ছেন। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে অব্যাহত গনসংযোগ, নানা কর্মসূচির মাধ্যমে মাঠ চষে সরগরম করে রেখেছেন। ইতোমধ্যে তিনি জনমনে ব্যাপক সাড়া ফেলেছেন এবং প্রচার প্রচারনায় শীর্ষে রয়েছেন। জানতে চাইলে সাংবাদিক মোঃ নাঈম হাসান ঈমন মোল্লা বলেন আমাকে যদি এলাকাবাসী আসন্ন নির্বাচনে ইউপি সদস্য হিসাবে নির্বাচিত করে তাহলে এলাকার যে সকল অসম্পূর্ণ কাজ বাকি আছে, সেই সকল কাজ আমি সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ, এবং এই ৫নং ওয়ার্ডের কর্মসংস্থান বৃদ্ধি ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো। আমি চাই আমার ৫নং ওয়ার্ড মানুষের সব সময় তাদের সুখ দুঃখে পাশে থেকে খেদমত করতে বাকিটা আল্লাহ ভরসা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD