বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নীলফামারীতে বিএনপির নবগঠিত জেলা কমিটির পরিচিত সভা

নীলফামারীতে বিএনপির নবগঠিত জেলা কমিটির পরিচিত সভা

খাদেমুল মোরসালিন শাকীর , নীলফামারী

“শ্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিএনপির নব গঠিত জেলা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান -২০২১ আয়োজন করা হয়েছে । শনিবার দুপুরে প্রজাপতি কনভেনশনে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এছাড়া যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তারসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আলজাজিরার খবর প্রকাশিত হওয়ার পরে সরকারের গদি টলমল শুরু করেছিলো কিন্তু সরকার কৌশল গ্রহন করেছে। এই আলোচনা যাতে বহুমাতৃক অবস্থার সৃষ্টি না হয়। ধাপা চাপা দিতে জিয়াউর রহমানের খেতাব বাতিলের ইস্যু নিয়ে আসে। এখন আমরা আলজাজিরা নিয়ে ব্যস্ত থাকবো নাকি জিয়াউর রহমানের খেতাব বাঁচানোর আন্দোলন করবো। তিনি আরও বলেন ,জঘন্যতম নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছে। এদেশের লোক নাকি তাকে ভোট দিয়ে প্রধান মন্ত্রী বানিয়েছে। ওনাকে ভোট দিলো কে ? ওনি তো নিজের ভোট নিজে দেননি। কারন ওনার বিরুদ্ধে কোন প্রতিদ্বন্দি ছিলো না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD