শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

ঝালকাঠিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

আমির হোসেন, ঝালকাঠিঃ
‘ক্রিয়াই শক্তি,ক্রিয়াই বল’-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠিতে বিসিএস ( সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) বিকেলে ঝালকাঠি ইকোপার্কে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

ক্রিকেট ম্যাচে বরিশাল ও ঝালকাঠির বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বরিশাল ২৩ রানের ব্যবধানে পরাজিত করে ঝালকাঠিকে।

টসে জিতে বরিশাল ব্যাট করে ৫ উইকেটে ১২৫ রান তুলে নেয়। জবাবে ঝালকাঠি ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে।

প্রতিযোগিতায় ঝালকাঠি দলের সরকারি মহিলা কলেজের প্রভাষক গোলাম মর্তুজা,বরিশালের দলের আলেকান্দা সরকারি কলেজর প্রভাষক মো. জুবায়ের অধিনায়কের দায়িত্বে পালন করেন।

এসময় ঝালকাঠি সরকারি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস বেপারী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মো. শামিম আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD