বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ পরিদর্শনে নীলফামারী জেলা প্রশাসক

কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ পরিদর্শনে নীলফামারী জেলা প্রশাসক

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ফাইলপত্র দেখেন তিনি। এ সময় জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়ার ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবকে নির্দেশ দেন। গত একমাসে কিশোরগঞ্জ সদর ইউনিয়নে জন্ম নিবন্ধনের জন্য কতগুলো আবেদন পড়েছে দেখতে চান জেলা প্রশাসক। কিন্তু গত একমাসে কোন আবেদন না পরার কারণে সকলকে শতভাগ জন্ম নিবন্ধন করার জন্য একযোগে কাজ করার পরামর্শ দেন তিনি। আগামী মাসে শিশুর জন্ম হওয়ার ৪৫ দিনের মধ্যে নিবন্ধন নিশ্চিত করার জন্য ইউপি সচিব,ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যদের কঠোর ভাবেু নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম,ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ,নীলফামারী জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদুল হক,সাদিয়া আফরিন এ্যানি,রিয়াজ উদ্দিন আহম্মেদ, রেজোয়ান ইফতেকার,ইউপি সচিব এনামুল হক ও ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তা পরমেশ^র রায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD