বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নলছিটিতে নানা আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

নলছিটিতে নানা আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

আমির হোসেন, ঝালকাঠিঃ
নলছিটিতে বর্নাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার(১৭মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ—সভাপতি মো.সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি থানা অফিসারর্স ইনচার্জ আলী আহমেদ,যুবলীগ নেতা মামুন তালুকদার, ছাত্রলীগ সভাপতি অনিক সরদার প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার (ভুমি) মো. সাখাওয়াত হোসেন,উপজেলা প: প: কর্মকর্তা ডা. শিউলি পারভীন,মুক্তিযোদ্ধাবৃন্দ, সিক্ষক সাংবাদিকসহ আ’লীগ ও এর অংগ সংগঠনের নেত্রীবৃন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রসাশন, বাংলাদেশ আ’লীগ, পুলিশ প্রসাশন, সোনালী ব্যাংকসহ নানা শ্রণীপেষার মানুষ। অনুষ্ঠানের শেষ পযার্য়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একই দিন সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ ভবনে নলছিটি উপজেলা আ’লীগের আয়োজনে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে উপজেলা পৌর আ’লীগ’র উদ্যোগে বিকেলে গোলাম মোস্তফা খান শপিং কমপ্লেক্সে পৌর আ’লীগ সভাপতি ডাঃ এসকেন্দার আলী খান’র সভাবতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে কেক কেটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD