শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাজাপুরে দুই গ্রামের মানুষের দুর্ভোগের কারন একটি ব্রীজ

রাজাপুরে দুই গ্রামের মানুষের দুর্ভোগের কারন একটি ব্রীজ

আমির হোসরন ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বদনিকাঠি ও দক্ষিণ সাউথপুর নামক দুটি গ্রামের সংযোগ এলাকার বেপারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় ওই দুই গ্রামের প্রায় দুই সহাস্রধিক মানুষ দীর্ঘ ৭ বছরধরে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন।স্থানীয় মুক্তি যোদ্ধা মোস্তফা ও কলেজ ছাত্র মাইনুল ইসলাম সহ একাধিক এলাকাবাসি বলেন, ওই স্থানে প্রায় বিশ বছর আগে লোহার এ্যাংগেলের ওপরে দুই লক্ষাধিক টাকা ব্যায়ে একটি পাটা ব্রীজ নির্মান করা হয়েছিল। গত সাত বছর আগে পাটাগুলো ভেঙ্গে পড়ে যায়। বর্তমানে ওই ব্রীজের পাশে এলাকাবাসি কাঠ-বাঁশ দিয়ে সাঁকো তৈরী করে ঝুকি নিয়ে পারাপার হচ্ছেন। এর ফলে এলাকার বৃদ্ধ,শিশুসহ ৫ নং বদনিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যাল, ৬৬ নং সাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর-উত্তমপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়, উত্তর-উত্তমপুর দাখিল মাদ্রাসা ও বদনিকাঠী কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীরা ঝুকি নিয়ে ওই সাঁকো পারাপার হচ্ছেন।সাঁকো পার হতে গিয়ে যে কোন সময় বড় ধরনে দুর্ঘটনা ঘটতে পারে। ওই স্থানে একটি ব্রীজ নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসি দাবি জানিয়েছেন। এবিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: গোলাম মোস্তফা বলেন, স্থানটি আমার পরিচিত নয়। খোজ খবর নিয়ে ওই স্থানে একটি ব্রীজ নির্মানের জন্য ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD