বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারনা নিষিদ্ধকরনে টাস্কফোর্স কমিটির কর্মশালা

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারনা নিষিদ্ধকরনে টাস্কফোর্স কমিটির কর্মশালা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটিতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতামূলক কর্মকান্ড নিষিদ্ধকরন (ট্যাপস ব্যান) কর্মকান্ডে টাস্ক ফোর্স কমিটি কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা ও গাইডলাইন কর্মশালার আয়োজন করা হয়। সোমবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন ।
এছাড়া আরও নলছিটি থানার ওসি (তদন্ত) এইচএম মাহমুদ, নলছিটি পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, মামুন মাহমুদ, আবদুল্লাহ আল মামুন লাভলু, নুরে আলম হাওলাদার, কাউন্সিলর (মহিলা) দিলরুবা বেগম, খাদিজা পারভীন, সহকারী অধ্যাপক মেসবাউদ্দিন খান রতন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির উপ-পরিচালক মো. মনিরুজ্জামান মনির ও নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। বক্তারা ধুমপানের বিভিন্ন কুফল নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন সাংবাদিক ও প্রভাষক মোঃ আমির হোসেন।
এরপর উপজেলার বিভিন্ন পয়েন্টে তামাকজাত পন্যের প্রচারনা ও প্রকাশ্যে ধুমপানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে একশ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD