শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাজাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

রাজাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শুক্তগড় এলাকার সালেহা বেগম এ অভিযোগ করেন। অভিযোগে সালেহা বেগম জানায়, পিতার মৌখিক অনুমতি নিয়ে পিতার বাগান থেকে ঘর নির্মানের জন্য লেবার নিয়ে একটি গাছ কাটেন সালেহা বেগম। গাছ করাত কলে নেয়ার সময় সালেহার সৎ মা ও সৎ ভাই রুবেল হোসেন গাছ নিতে বাধা দিয়ে ব্যর্থ হয়ে লুট ও মারধরের অভিযোগে থানা একটি অভিযোগ দেয়। থানা পুলিশ সরেজমিনে তদন্ত করে ঘটনার কোন সত্যতা না পেয়ে মামলা রেকর্ড না করায় তারা আদালতে ঐ একই অভিযোগে মিথ্য মামলাটি দায়ের করেন। আদালত ঐ মামলার তদন্ত দায়িত্ব দেয় গোয়েন্দা পুলিশের কাছে। বর্তমানে ঐ মামলাটি তদন্তদীন রয়েছে। বুধবার সকাল ১০টায় সালেহা বেগম রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। এ সময় তার স্বামী মো. ছিদ্দিকুর রহমান মৃধাসহ তার শিশু ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি আরো জানায়, এই মিথা মামলা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট উর্ধ্বতন র্কৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মো. রুবেল হোসেনের ব্যবহৃত মুঠো ফোনে বার বার ফোন দিয়ে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD