শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাংলাভিশনের প্রবাসী গ্রাম সিরিয়ালে অভিনয় করে শুভ সূচনা করলো শারমিন সুলতানা উর্মি

বাংলাভিশনের প্রবাসী গ্রাম সিরিয়ালে অভিনয় করে শুভ সূচনা করলো শারমিন সুলতানা উর্মি

রিপোর্ট : হাসিব হক।

ছোট পর্দায় ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক প্রিয়তা পেতে চান শারমিন সুলতানা উর্মি। তবে এবারই প্রথম তাঁকে ধারাবাহিক নাটকে বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
সেই অভিনয় দেখতে বেশি দিন অপেক্ষা করতে হবে না দর্শককে। আগামী সপ্তাহে বাংলাভিশনের জনপ্রিয় মেগা সিরিয়াল প্রবাসী গ্রাম ধারাবাহিক নাটকে আরফানের শালিকা হিসেবে যুক্ত হচ্ছেন জনপ্রিয় এই অভিনেএী শারমিন সুলতানা উর্মি।
বাংলাভিশন ও ক্রিয়েশন ওয়াল্ড এ তথ্য নিশ্চিত করে নির্মাতা জামাল মল্লিক সকালে বলেন, শারমিন সুলতানা উর্মি প্রবাসী গ্রাম নাটকে দৃষ্টি চরিএে অভিনয় করছেন। দারুণ অভিনয় করেছে সে।নির্মাতা আরও বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের এই নাটকে ছোট পর্দার সব তারকা অভিনয় করবেন। অপেক্ষায় থাকুন; আমরা প্রতি সপ্তাহেই চমক নিয়ে আসছি।’
জামাল মল্লিক এর পরিচালনায় ও বরজাহানের রচনায় । নাটকটি প্রতি সপ্তাহে শনিও,রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে বাংলাভিশনে।
ধারাবাহিকটিতে অভিনয় করছেন শারমিন সুলতানা উর্মি,মীর সাব্বির,শামিমা নাজনিন, শফিকুল ইসলাম দিলু, হান্নান শেলি,দিলারা জামান, শশি,নাদিরা,আরফান,সুজাত শিমুল,অনামিকা জোত্যি, স্বর্নলতা,তারেক স্বপন,নয়ন,সন্জিব,নন্দীনি,আব্দুলাহ রানা,আলামিন,ইমরান,বাপ্পাদিপ রায় সুস্মিতা সিনহা, সুস্মিতা সাহা,তাফসির,দিসামনি প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD